শীত পড়তেই জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় পিকনিক করতে মানুষের ভীড় - The News Lion

শীত পড়তেই জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় পিকনিক করতে মানুষের ভীড়




দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে জামবনি ব্লক এর চিলকিগড় কনক দূর্গা মন্দির। দেশ-বিদেশের বহু মানুষ প্রতিদিন কনক দূর্গা মন্দিরে বেড়াতে আসেন। ঝাড়গ্রামে পর্যটকরা এসে প্রথমেই ছুটে যান কনক-দুর্গা মন্দির প্রাঙ্গণে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে কনক দূর্গা মন্দির যেমন পুজো দিয়েছেন তেমনি গোটা এলাকা ঘুরে দেখেছেন। 


ওই মন্দির উন্নয়নকল্পে তিনি বেশ কিছু টাকা বরাদ্দ করেছেন চিল্কিগড় মন্দির কে মানুষের কাছে আকর্ষণীয় করতে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং পর্যটকরা যাতে এসে ওই এলাকায় আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছে। সারাবছর মানুষের ভিড় লেগেই থাকে কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য সরকারের বিভিন্ন বিধিনিষেধ মেনে পর্যটকরা চিল্কিগড় মন্দিরে গিয়ে আনন্দ উপভোগ করছেন।


 কিন্তু করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তাই করোনা পরিস্থিতি কে দূরে সরিয়ে রাখে শীত আসার সঙ্গে সঙ্গেই পিকনিক করার জন্য বহু মানুষ চিলকিগড় কনক দূর্গা মন্দির প্রাঙ্গনে শামিল হয়েছেন। পিকনিক করার জন্য আলাদা পিকনিক স্পট তৈরি করা হয়েছে। সেখানেই মানুষ পিকনিক করছেন। শনিবার ছুটির দিন ছিল তাই সকাল থেকেই বহু মানুষ চিল্কিগড় মন্দির প্রাঙ্গনে পিকনিক করার জন্য এসেছিলেন।


 চিলকিগড়ে শনিবার মানুষের ভিড় ছিল উপচে পড়া।তাই খুশি এলাকার বাসিন্দারা ও মন্দির প্রাঙ্গণে থাকা ব্যবসায়ীরা। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এখন থেকেই পিকনিক করার জন্য বহু মানুষ ও পর্যটকরা ভিড় করছেন। শীতের সময় হাজার হাজার মানুষ চিলকিগড়ে পিকনিক করতে আসবেন বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.